ডেস্ক রিপোর্ট:
করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া উইংএছাড়া, বিধিভঙ্গের জন্য আজ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক।
এর আগে গতকাল রবিবার বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।
তথ্য ও সূত্র ইত্তেফাক।
