মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৮ টি স্বর্ণের বার সহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মদ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে। এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছে অবস্থান নেয় মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সহ তার সঙ্গীয় ফোর্স। সন্দেহভাজন একজন বাংলাদেশী সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ কওে বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পিছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্যে থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীর তল্লাশী চালায় বিজিবির সদস্যরা। তার কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্য হতে ০২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
previous post
