তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর অফিস মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।পরে তিনি মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৯ টি স্টল স্থান পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে পিআইও সাইদুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, বিআরডিবির কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
previous post
