মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বই পড়া প্রতিযোগিতায় ২০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেছে অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন । আজ সকাল দশটার সময় জেলা শিল্পকলা একাডেমী ভবনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর সাইফ ফাতেহুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড পল্লব ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এনজিও বিষয়ক বুড়োর প্রাক্তন মহাপরিচালক জনাব রাশেদুল ইসলাম। পরে মেহেরপুর জেলার ৭৪ টি স্কুলমাদ্রাসা ও পাঁচটি কিন্ডারগার্ডেন স্কুলের মোট ৩১৫ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরীক্ষামূলকভাবে বই পড়া প্রতিযোগিতা শুরু করলেও ভবিষ্যতে এর পরিধি আরো বাড়ানো হবে বলে জানাই প্রতিষ্ঠানের প্রধান রাশেদুল ইসলাম। এভাবে বই পড়া উদ্বুদ্ধ হলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
