জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী,সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
মেহেরপুর জেলা প্রশাসন৷ ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্ব আলোচনা সভায় জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এমপি
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ । জেলা সমবায় বিভাগের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন “শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মেহেরপুর সমবায় সমিতির সহ-সভাপতি অতিরিক্ত পিপি কাজী শহীদ, সমবায়ী ক্ষুদিরাম হালদার, শরিফুল ইসলাম, উম্মে হাবিবা চায়না প্রমূখ। পরে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বন্যার্থ রেলি বের হয়।
পরে সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম,মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা উপস্থিত থেকে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন।
