মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ( এম এস আর) সামগ্রী ২০২৩-২০২৪ অর্থ বছরের টেন্ডার উন্মুক্ত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
টেন্ডার উন্মুক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আর,এম, ও ডাঃ আঃ আল মারুফ,ডাঃ জাহিদুল রেজা,ডাঃ আদিলা আজহার আরশি।
এসময় গাংনী থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ এস আই আঃ মতিন, এ এস আই রাজন দাস।
এসময় উপস্থিত ছিলেন পরপত্র দাক্ষিল কারী ঠিকাদার প্রতিষ্ঠানের সকল সদস্যসহ সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন । সরকারী বিধি মোতাবেক টেন্ডার উন্মুক্ত ঘোষনা করা হয়েছে।
