মেহেরপুর গাংনীর সিংগাপুর প্রবাশি মিঠুন মিয়ার বাসার পাশের মসজিদে যাবার রাস্তার উপর থেকে লাল টেপদারা মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ, ঘটনাটি ঘটেছে আজ ১লা ফেব্রুঃ রবিবার ভোরের দিকে সহগলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুন মিয়ার নবনির্মিত বাড়ির পার্শে ,
সরেজমিনে জানা যায় আজ ভোর সাড়ে ৪টার দিকে ফজরের আযানের জন্য সহগলপুর দঃ পাড়া আহলে হাদিস জামে মসজিদের মুয়াজ্জিন আবুল হোসেন মসজিদে ঢোকার সময় একটি লাল রং্যের ব্যাগ পড়ে থাকতে দেখে, পরবর্তিতে নামাজের জন্য অন্যান্য মুসুল্লি মসজিদে এলে ভোরের আলো ফুটলে তাদের সহায়তায় এসে দেখেন একটি লাল রং্যের ব্যাগে দুটি বোমা জাতীয় বস্তু ও একটি চিরকুট লেখা দেখতে পান,
সাথে সাথে মেহেরপুর গাংনীর ধলা পুলিশ ক্যাম্পে ফোন দিলে ক্যাম্প ইঞ্চার্জ নাসিরুদ্দিন এ এস আই নওফেল মোল্লা , এ এস আই বেলাল হোসেন সহ সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসেন, খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলএসে কক্টেল সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে , তদন্ত সাপেক্ষ্যে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহ করা হবে ।
