মুজিবনগর প্রতিনিধি::
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ “বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে যুবর্যালী, আলোচনা সভা ও যুবাদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে মুজিবনগরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৩।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, একটি বর্ণাঢ়্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে শেষ হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিবউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নকিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনসহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ নিয়ে স্বাবলম্বী যুবক যুবতি।
জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ প্রাপ্ত ৯ জনের মাঝে ৬ লক্ষ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
