মেহেরপুরের মুজিবনগরে জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমুল কবির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইনস্ট্রাকটর জসীম উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজিজুল হক। এছাড়াও জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৪৫০ জন শিক্ষার্থীর অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ আল মোনায়েম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা শেষে ২৭ টি ইভেন্টে ১৪ টি গ্রুপে ৯০ জন,মেধাবী ৫১ জন কৃতি শিক্ষার্থী এবং নবীন ৯০ জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীদের মাঝে বিশেষ শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
