ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শ্রমিকনেতা আশরাফ আলী আকনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে-
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম সহ শ্রমিক নেতৃবৃন্দ।
নেতারা বলেন আমরা সরকারের এমন হঠকারিতামূলক এবং অমানবিক সিদ্ধান্ত মানিনা।
কেন্দ্রীয় সভাপতি জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, শ্রমজীবী গরিব মানুষকে বাচাতে বিদ্যুৎ সাশ্রয়ের অযুহাত দেখিয়ে ব্যাটারী চালিত ভ্যান-অটোরিক্সা বন্ধের অমানবিক ও অযৌক্তিক সিদ্ধান্তের বাতিলের জোর দাবী জানাচ্ছি।
