জুলফিকার আলী আবীর:
নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মেহেরপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ০৬/১১/২৩ রোজ
সোমবার দুপুর ০১:০০ টার সময় গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামে আমজাদ হোসেন এর নিজ ইটাভাটা থেকে নাশকতা মামলায় তাকে আটক করা হয়। বর্তমানে
আমজাদ হোসেন গাংনী পৌর এলাকার উত্তর পাড়ায় বসবাস করছেন তবে তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার হিন্দা গ্রামে।তিনি ঐ গ্রামের মৃত আখের মন্ডলের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান , নাশকতা মামলার আসামী মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মেহেরপুর ০২ আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন তার নিজ ইটভায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে।এবং নাশকতার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন সহ ১২ জনের নামে অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু ও লাঠিশোঠা উদ্ধারের মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০৫। তাং ০৫.১১.২৩ ইং।
ঐ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান এই কর্মকর্তা!
