নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত।
বুধবার সন্ধ্যায় মেহেরপুরে অন্যতম অনলাইন নিউজ পোর্টাল বার্তা মেহেরপুর এ অফিসে বার্তা মেহেরপুর এর প্রধান উপদেষ্টা হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন এর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এর শুভ জন্মদিন কেক কেটে পালন করা হয়। এই সময় পৌর মেয়র বার্তা মেহেরপুর সহ জাহিদ ইকবাল শিমন কে ধন্যবাদ জানান এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক রুপালী দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও বার্তা মেহেরপুর এর সম্পাদক রাশেদ খান সহ দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকা মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি বিপ্লব রেজা। সহ হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক কাকোন সহ প্রমুখ।
