নিজস্ব প্রতিবেদক: করোনা কালীন সময়ে মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক ইবনে মামুন ব্যাপক ভূমিকা রাখায় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন নিজ উদ্যোগে তাকে বুধবার বারোটার দিকে উৎসাহ করতে তাকে পুষ্প মালা দিয়ে সংবর্ধনা করেছেন। করোনা ভাইরাসে যখন মানুষ দিশেহারা তখন শহর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক ইবনে মামুন খাদ্য সামগ্রী নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছেন। এই মহৎ কাজে জন্য তাকে সংবর্ধনা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক আরিফুল এনাম বকুল সহ প্রমুখ।
