ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আদালতে স্বপনে দিতে মামলায় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকের মালিক ডাক্তার মোঃ আব্দুস সালামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ১০ই জুলাই দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় কোর্টের বিচারক মোঃ তারিকুল ইসলাম আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ডাক্তার মোঃ আব্দুস সালাম মেহেরপুর জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত আর এম ও (গাইনি চিকিৎসক)।
জানা গেছে চলতি বছরের 22 শে জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলা ঢোল মারি গ্রামে মিলন হোসেনের স্ত্রী সুমায়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হয় । রাত দশটার দিকে ক্লিনিকে মালিক ডাক্তার মোঃ আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তিনি একই এস্তিশেয়ার কাজ করেন। অপারেশন টেবিলেই সুমাইয়ার মৃত্যু হয়।
এই ঘটনাই স্থানীয় বিভিন্ন পত্রপত্র পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বপনদিত না মামলাটি করেন। মামলায় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আজমল হোসেনকে তদন্তের নির্দেশ দেন।
