আজ ০২ আগস্ট, ২০২৩ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে মুদি দোকান, খোলাতেল, সবজি ও আড়তসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
০১লা আগস্ট থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী খোলা সয়াবিন ও পামতেল বিক্রয় নিষেধাজ্ঞার ব্যাপারে ব্যাবসায়ীদের সতর্ক করা হয়। এসময় মেসার্স আব্দুল আজিজ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩,০০০/- টাকা, মেসার্স ইব্রাহীম স্টোরকে একই অপরাধ ও ধারায় ১,০০০/- টাকা, মেসার্স মেজবাহ স্টোরকে ১,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মোখলেসুর এন্ড ব্রাদার্স স্টোরে তদারকিতে পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ৩৭ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে মোট ৭,০০০/- টাকা জরিমানা করা হয়। সবাইকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সহযোগিতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
