স্বাধীনতার পর এই প্রথম মেহেরপুর জেলা বাসী পূর্ণ মন্ত্রী পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন মেহেরপুর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। আজ শুক্রবার বিকেলে
জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু বিশ্বাসের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালীতে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: ইব্রাহিম শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। টানা তিন বারের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গণভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এর আগে তিনি এই মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসন থেকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন।
