মেহেরপুরে সাত দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে আজ শনিবার সকাল ১১: মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে রেলী করা হয় রেলীটি শিল্পকলা মোড় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১আসনের সংসদ ফরহাদ হোসেন বক্তব্যকালে তিনি বলেন পরিবেশ ও প্রতিবেশীর উন্নয়ন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নতুন কর্মসংস্থান সৃষ্টির দারিদ্র্য বিবেচনা এবং অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে কৃষি রোপনের অভিযানের গুরুত্ব অপরি সীম। জনগণের সম্প্রীতি করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার রাফিউল আলম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার কুষ্টিয়ার সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা জিএম মোঃ কবির। এ সময় উপস্থিত সরকারের উপপরিচালক শামীম হোসেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস উদ্দিন সদর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় ৩০ টি স্তল হয়েছে দেশি বিদেশি ফলস বোনাস ঔষধি ফুল সহ নানা ধরনের গাছের সমাহার ঘটেছে।
