গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটাকা ইউনিয়নের তিন ওয়ার্ডে (মেম্বার) পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ ০৯ মার্চ শনিবার সকাল) ৮:০০ থেকে শান্তিপূর্ণ ভাবে এসব ইউনিয়ন গুলোতে নির্বাচন হচ্ছে।গাংনী উপজেলার
সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম ও মহাবুবুর রহমান। এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শফিউল ইসলাম (শফি), হাবিবুর রহমান(কাবেল), ও আবুল বাসার (মেম্বার) পদে নির্বাচন করছেন।এদিকে
ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৈধ প্রার্থীরা হলেন- রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম, আবু সাইদ, মহিবুল ইসলাম ও তহিদুল ইসলাম। এসব ইউনিয়নে ১১ প্রার্থী সাধারণ সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচন করছেন।
সাহারবাটি ইউনিয়ন এর ২, ৩ নম্বর ওয়ার্ড এবং ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র প্রদর্শন করেছেন রিটার্নিং অফিসার, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ পুলিশ সদস্যরা।
এর আগে, রিটার্নিং অফিসার, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান মনোনয়নপত্র যাচাই শেষে এই ১১ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন।
তফসিল
প্রসঙ্গত, সাহারবাটি ইউনিয়নের দুর্লভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড এবং ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে এবং ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন।
এছাড়াও ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া ও মহেষপুর গ্রাম নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী মৃত্যুবরণ করেন গত মাসে। তিন মেম্বারের মৃত্যুর কারনে, এই ওয়ার্ড গুলো শূন্য পদের বিপরীতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
