গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটা মেশিন(হারবেস্টার)এর ধাক্কায় মোঃবজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক বজলুর রহমান উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
আজ ৩০/০৩/২৪ রোজ শনিবার দুপুর ১২:৩০মিঃ এর দিকে এ ঘটনা ঘটে।এ বিষয়ে
স্থানীয়রা জানান, কৃষক বজলুর রহমান তার নিজ জমিতে গম কাটা মেশিন(হারভেস্টার)দিয়ে গম কাটছিলেন এক চালক। চলন্ত মেশিনটি পিছনে ঘােরাতে গেলে, আকস্মিক ভাবে মেশিনের ধাক্কায় কৃষক বজলুর রহমান গুরুতর ভাবে আহত হন।
এসময় মাঠে থাকা অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন,পথে মধ্যে মারা যান তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা পুলিশের ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, হারবেস্টার মেশিন এর ধাক্কায় কৃষক নিহতের বিষয়টি শুনেছি।
