মেহেরপুরের গাংনীতে নিজ ঘর থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদী বাগান পাড়ার আবু জাহিদের ছেলে ও স্থানীয় করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবু হানিফ শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তার নিজ ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে পরিবারের সদস্যরা তাকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে।
এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
previous post
