মেহেরপুরের গাংনীতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।
গাংনী সেনা ক্যাম্পের শনিবার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের আতিয়ার রহমানের কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাংনী সেনা ক্যাম্প জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাংনী থানায় জমা দেয়া হয়েছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সেনা ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
previous post
