জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আজ সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে সাড়ে তিন কেজি গাঁজা সহ মোঃসাহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী সাহিদুল ইসলাম সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের পুত্র।বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম নিশ্চিত করেছেন!
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মোঃসাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়ন কক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় তৈরি বাক্সের ভিতর থেকে বস্তা বোঝায় সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা
