মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মহিলাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের মৃত নিয়ামত আলীর স্ত্রী ফজিলা খাতুন (৬০), পার্শ্ববর্তি ছাতিয়ান গ্রামের রমজান আলী ছেলে অন্তর আলী (১৫), একই গ্রামের রতন আলীর ছেলে পরশ আলী (১৮)।
শনিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে অদূরে সড়ক দূর্ঘটনায় আহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাওট গ্রামের ফজিলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পারাবারের সময় ছাতিয়ান গ্রামের দিক থেকে আসা একটি মােটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফজিলাসহ মােটরসাইকেল আরােহী অন্তর আলী ও পরশ আলী আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়। এসময় ফজিলার শারীরিক অবস্থার অবনতি দেখে,তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্তর ও পরশকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
