গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে র্যাবের বিশেষ অভিযানে মোঃ আমিরুল ইসলাম (৪২) নামের এক পলাতক আসামিকে আটক করা হয়েছে।আটককৃত আসামী আমিরুল গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত রঞ্জিত মন্ডলের পুত্র।আসামী আমিরুল কে
মানব পাঁচার মামলায় আটক করা হয়।আজ ১৪/০৩/২৪ রোজ
বৃহস্পতিবার বিকেল ০৪:০০ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী চারচারা বাজার থেকে আটক করা হয়। র্যাব-১২ গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটিদল তাকে গ্রেফতার করে।
র্যাব ১২ গাংনীস্থ র্যাব সূত্র জানা যায় ,গ্রেফতারকৃত আমিরুল ইসলামসহ একটি চক্র লোকজনদের বিদেশে পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবি করত এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অবিভাবকদের নিকট থেকে ৪,৮০,০০০/- টাকা হতে ৫,০০,০০০/- টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেয়। মালয়েশিয়ায় নেয়ার পর তাদের কাজ না দিয়ে মুক্তিপণ দাবি করতাে আমিরুলসহ তার সাথে আরাে কয়েকজন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমিরুল ইসলামসহ আরাে কয়েকজনের নামে গত ২৮ ফেব্রুয়ারি গাংনী থানায় মানবপাঁচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯ ধারায় মামলা করেন। মামলা নং-৩২।মামলার পলাতক এজাহার নামীয় ৪নং আসামী আমিরুল ইসলামকে গােপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহারবাটী চারচারা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।এ বিষয়ে র্যাব ১২
ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
