মেহেরপুরের আমদাহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইসলামপুরে মেম্বর সিরাজ এর উপরে হামলা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালের দিকে ইসলামপুরে এই হামলার ঘটনা ঘটে। হামলার সিকার ইউপি সদস্য সিরাজ কে স্থানিয় লোকজন উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
ঘটনা সুত্রে জানা গেছে ইউপি সদস্য সিরাজ সকালে নিজের মাঠের জমি তদারকির জন্য বাড়ি থেকে বের হয়, এক পর্যায়ে সে দেখে একদল মানুষের ভিড় সেখানে কোন ঝামেলা চলছে এমনটা ভেবে সিরাজ এগিয়ে যাই সেখানে গিয়ে দেখে দু পক্ষের ভিতরে মারামারি চলছে তখন সে মারামারি ঠেকাতে গিয়ে বলে যে তোমরা থামো কি হয়েছে মারামারি কোরোনা ব্যপারটা আমি দেখছি এমনটা বল্লে। অপরদিক থেকে সালাম, সেন্টু, মহাসিন সহ কিছু লোক তার উপর আক্রমন করে। এসময় এলোপাতাড়ি মারধর করলে ইউপি সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানিয় কিছু লোকজন সিরাজ কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পেরন করেন। ইউপি সদস্য সিরাজের আঘাত গুরতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
previous post
