আলমডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে ৩১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদ কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ “কাজী রবিউল হক এবং সদস্য সচিব হিসাবে নির্বাচিত হহয়েছেন এ কে এম ফারুক সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) এস এম জোহা ডিগ্রী কলেজ হারদী । নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৭০ এর অগ্নিসেনা মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন পারভেজ।
উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদ কমিটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক “মোহাম্মদ শামসুর রহমান বাবু” এল এল এম,এমবিএ,বিবিএ, (অনার্স) রাবি, ডেপুটি রেজিষ্টার (আইন সেল) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
কমিটির আহ্বায়ক কাজী রবিউল হক বলেন, বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা ও তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য এই কমিটি কাজ করে যাবে। তিনি বলেন বঙ্গবন্ধু সকল রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমাদের বাঙালি জাতির পিতা। বাংলাদেশের প্রথম রাজধানী জেলা হিসেবে চুয়াডাঙ্গার ভেতর আলমডাঙ্গাতে কমিটি অনুমোদন দিয়েছে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। বঙ্গবন্ধু পরিষদ গঠনের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে এই আলমডাঙ্গাতে উজ্জীবিত করেই ছাড়বো ইনশাল্লাহ। একটা সময় ছিল নবীন প্রবীণ একসাথে আমরা বঙ্গবন্ধুর ইতিহাস আলোচনা করেছি। কিন্তু বর্তমানে হাইব্রিড নেতাদের ভিড়ে সেইসব শুধু আজ স্মৃতি হিসেবে রয়ে গেছে। যখন অনিয়ম, দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায়। এই কমিটি নির্বাচনের আগে আলমডাঙ্গাতে আওয়ামী লীগের ভিতরে দলীয় বিভক্তি দূর করার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সকল অপশক্তি রুখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই যতদিন এই বাংলা আছে, যতদিন এই বাংলার মানুষ আছে ততদিন বঙ্গবন্ধু সকলেরই হৃদয়ে গেঁথে আছে ।
