মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দীর-নিশিপুর বাণিজ্য পাড়ার জামে মসজিদে মাস ব্যাপী ইফতারের আয়োজন করেন। আজ ছিলো রমজানের শেষ ইফতার, বামন্দীও নিশিপুর এই দুই গ্রামের লোকজনের আয়োজন ছিলো । এসময় বামন্দী-নিশিপুর বাণিজ্য পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান আমরা এক মাস রোজা পালান করেছি ও মাস ব্যাপী ইফতার করেছি এবং মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে এই ইফতারির আয়োজন করেছিলাম । তিনি আরো জানান প্রতি বছর রমজান মাসে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং বামন্দী নিশিপুর বাণিজ্য পাড়ার মুসল্লিরা এক হয়ে প্রতিটি কাজে অংশগ্রহণ করব । ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন
previous post
