নিজস্ব প্রতিবেদক:
VBD – Meherpur District- এর পক্ষ থেকে ইফতার বিতরণ । মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুরে Volunteer For Bangladesh(VBD)- মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে ২০০ জন রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়।
“Volunteer For Bangladesh” একটি সেচ্ছাসেবী সংগঠন। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর ১০ বছরপূর্তি উপলক্ষে ভিবিডি মেহেরপুর জেলার ভলান্টিয়াররা এই ইফতারির আয়োজন করে। খেটে খাওয়া মানুষদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় । এরপর জেলার সকল ভলান্টিয়ারদেরকে নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
এই সময় মেহেরপুর জেলা শাখা ভিবিডি(VBD) পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
এই সম উপস্থিত ছিলেন:মো: ফেরদৌস হোসাইন,সাজিদ রহমান,শুভ ঘোস,ওমর ফারুক,আসাদ সাফিন,তৌকির ইসলাম জামান প্রমুখ।
