দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৯৬ জনের।
এ সময় আবার নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮২২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে। বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৯ জন নারী। মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে ৪০ জন ও বাসায় ১ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
তথ্য ও সূত্র: ইত্তেফাক
