নিজস্ব প্রতিবেদক:
ঘরে ফসল তোলার আগেই বজ্রপাত পরে ছাই হয়ে গেলো কৃষক এর।
বৃহস্পতিবার ভোরে মেহেরপুর রায়পুরে এ ঘটনা ঘটে। সরজমিনে গেলে দেখা যায় কৃষক এর সোনালী ধান পুরে ছাই হয়ে গেছে। প্রায় দশ কাটা জমিতে ধান চাষ করেন তোয়োব আলী ফসল বেশ ভালো হয়েছে তাই ফসল কাটার সময় হয়ে আসলে তা কেটে নিজ জমিতে পালা করে রাখেন পরের দিন তা মাড়াই ছাড়াই করার জন্য কিন্তু তা আর হলো না। সকালে খবর পান তার সব ফসল ব্রজ পাতে পুরে ছাই হয়ে গেছে। কৃষক তোয়োব আলী সাথে কথা বললে তিনি বলেন করোনার জন্য এমনিতেই আর্থিক অনটনে আছি বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দিতে দিন রাত পরিশ্রম করছি। বয়স অনেক হয়েছে আগের মতো আর কাজ করতে পাড়ি না। খুব টানাটানির মধ্যে সংসার চালাতে হয়। মনে করে ছিলাম এবার ক্ষেতে ধান ভালো হয়েছে তা বিক্রি করে এবার ঈদটা পরিবার নিয়ে কোনো রকম করতে পারবো কিন্তু তা আর হলোনা সব পুরে ছাই হয়ে গেলো। এখন বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত কিভাবে তুলে দিবো সেটা ভাবতেছি। এখন না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই।
