মোঃ বিপ্লব রেজা:
বাড়ি ফেরার পথে মেহেরপুর উওর শালিকা মাঠের কাছ থেকে মোহর আলীর কাছ থেকে তিন লক্ষ টাকা ডাকাতি। সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর উত্তর শালিকা মাঠের সিরাজপুর মোড় নামক স্থানে সবজি ব্যবসায়ী মোহর আলি নামে এক ব্যক্তি ব্যবসায় টাকা নিয়ে বাসায় ফেরত যাওয়ার সময় মাঠে ভিতর তিন থেকে চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এই সময় মোহর আলী সাথে থাকা তিনজন শ্রমিক আকাশ, ফারুক ও নাজমুল কে ভয় দেখিয়ে ছেড়ে দেয়,এরপর মোহর আলী কোন ভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলে পরবর্তীতে তার নিজ পাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।পরর্বতীতে তার সাথে থাকা শ্রমিকরা বাড়ির লোকজন কে ফোন দিয়ে ও স্থানীয় জনগণদের সঙ্গে করে নিয়ে মোহর আলীকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই সময় মোহড় আলীর একজন আত্মীয়র সাথে কথা বললে তিনি বলেন, মোহর আলীকে যেখানে মারধর করা হয়েছে সেখানে এর আগেও অনেক রকম ঘটনা ঘটেছে।স্থানীয় কিছু লোকজন এর সাথে জড়িত। স্থানীয় কিছু যুবক আলামীন ও মিলন নামে দুইজন ব্যক্তি ও তাদের সাথে কিছু সঙ্গী ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
