কাজল মাহমুদঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে অগ্নিকাণ্ডে দুইটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার বিকাল পাঁচটার সময় বাওট গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর ছেলে মোঃজিনারুল ইসলাম (৩৫) এর রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়।ওই আগুন রান্নাঘরের পাশে থাকা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে দুইটি গরু অগ্নিদগ্ধ হয়। জিনারুল ইসলাম জানান,আমার স্ত্রী রান্না শেষ করে ভুল বসত চুলার আগুন নেভাতে ভুলে যায়। পাশে রান্নাকরার আরও শুকনা খড়ি ছিল। যার ফলশ্রুতিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মটমুড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মোছাঃ চায়না খাতুন বলেন ‘জিনারুল এর বাড়িতে আগুনের খবর শুনেই আমি সেখানে ছুটে যায়। তার ক্ষয়ক্ষতি দেখে আমি মর্মাহত। আমি চেয়ারম্যান এর সাথে কথা বলে সরকারি ভাবে তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেব।’ বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইছাহাক আলী জানান, ফায়ার সার্ভিস কর্মীরা জানান দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে
