জনাব,
আমরা মো: আল আমিন ( সাবেক যুগ্ম সম্পাদক মেহেরপুর প্রতিদিন), মর্তুজা ফারুক রুপক(সাবেক চিফ রিপোর্টার মেহেরপুর প্রতিদিন) ও ফয়সাল আহম্মেদ(সাবেক স্টাফ রিপোর্টার মেহেরপুর প্রতিদিন)। গত ১১ এপ্রিল নিজ ইচ্ছাই দৈনিক মেহেরপুর প্রতিদিন থেকে অব্যাহতি নিয়েছি। যার পদত্যাগ পত্র পোষ্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে আমাদের পদত্যাগের নিউজটি প্রকাশ করেছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাদের সমাজের কাছে হেয় প্রতিপন্য করার জন্য ১৩ এপ্রিল দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায়“শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদের তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
আল আমিন
মর্তুজা ফারুক রুপক
ফয়সাল আহম্মেদ
