মেহেরপুরের গাংনীতে অরণ্য বিশ্বাস (২) নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অরণ্য বিশ্বাস পল্লী চিকিৎসক দেবদাস বিশ্বাসের ছেলে।
স্থানীয় মুদি ব্যবসায়ী সুমন জানান, বিকেলের দিকে শিশু অরণ্য খেলা করতে করতে টিউবওয়েলের সাথে বৈদ্যুতিক মোটরের তারে অসাবধানতাবশত হাতের স্পর্শে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় মুদি ব্যবসায়ী সুমন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশু অরণ্যকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে একটু শিশু মারা গেছে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
