চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সময় জিরো লাইনের কাছে বিজিবির সাথে কাস্তে হাতে অস্ত্রধারী বিএসএফকে প্রতিরোধ করেন কৃষক বাবুল আলী।

এবার সেই কৃষককে তার সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বাবুল আলীকে বিজিবির এই সংবর্ধনা স্হানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তারাও ভবিষ্যতে বিজিবির সাথে যে কোন সংকটময় মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেছে।
