চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছির মাঠে একজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা । হত্যার প্রকৃত কারন এখন জানা যায়নি। তবে নিহতের নাম সোহেল (২৫) তিনি বেলগাছি গ্রামের বাসিন্দা বলে যানা গেছে।
আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পরে তারাই পুলিশে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটনের পর হইতো সঠিক বিষয় টি জানা যাবে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বলেন, একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
