মেহেরপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান সোহাগ কে আটক করেছে পুলিশ। সোমবাব বিকালে শহরের হাসপাতাল রোডে সোহাগ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহাগ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সদর থানায় মামলা নং ০৪ তারিখ ০২/০৯/২৪ সাল। এর আগে সোহাগ গাংনী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করে মামলায় কারাগারে গিয়েছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসপাতাল রোডে সোহাগ ডায়াগনস্টিক সেন্টার থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান সোহাগ কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মেজবাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা সোহাগ কে দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহাগের নামে গাংনী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করে একটি মামলা রয়েছে।
