বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণের লক্ষ্যে মেহেরপুরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর ২০২৫) বিকেল ৪টার সময় সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর গোলাম ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান তার বক্তব্যে বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হোক। যদি এই দফাগুলো বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ।”
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “যারা অবৈধ অর্থ বহন করে, টেন্ডারবাজি করে — তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
পরিশেষে তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মেহেরপুর-১ ও ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসার উল হক, আলমগীর খান ছাতু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ নাসিম, এ. কে. এম. খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।
এছাড়া আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন আমদহ ইউনিয়ন ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু আলী,সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন
