নিজস্ব প্রতিনিধিঃ সাব্বির আহমেদ
মেহেরপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান সমলয় ব্লক প্রদর্শনীর শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খালেদ সাইফুল্লাহ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় অধ্যাপক ফরহাদ হোসেন এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল আহসান,(অতিরিক্ত পুলিশ সুপার),লিংকন বিশ্বাস (অতিরিক্ত জেলা প্রশাসক মেহেরপুর) শংকর কুমার মজুমদার, (উপ পরিচালক কৃষি সম্প্রসারণ মেহেরপুর), মাহবুব আলম শান্তি (সহ-সভাপতি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি) বোরহান উদ্দিন আহমেদ (চুন্নু) (চেয়ারম্যান আমঝুপি ইউপি ও সভাপতি সদর থানা আওয়ামীলীগ) এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন, মমিনুল ইসলাম মমিন চেয়ারম্যান বারাদি ইউপি, শাহজাহান চেয়ারম্যান বুড়িপোতা ইউপি, ইদ্রিস আলী মাস্টার সাবেক চেয়ারম্যান কুতুবপুর ইউপি , প্রমুখ অথিতিবৃন্দ কে ফুল দিয়ে বরণ করেন ইসানুল হক ও ঝিলিক আরা, অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এবং অনুষ্ঠানের সভাপতি মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
