মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ শাওন আলী (১৫) এক কিশোর নিহত হয়েছেন,ও মোঃ সৌরভ (১৬) নামের ১ জন কিশোর আহত হয়েছে। আহত দু-জনকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর শোলমারি সড়কের তেরঘরিয়া বিলের কাছে এ দুর্ঘটনা ঘটে নিহত শাওন আলী মেহেরপুর সদর উপজেলা শোলমারী পাঠানপাড়ার মোঃ আশরাফ আলীর ছেলে ও মোঃ সৌরভ একই গ্রামের মোঃ জিব্রাইল (জিতু)’র ছেলে।
জানা গেছে নিহত মোটরসাইকেল যোগে শোলমারী থেকে মেহেরপুর আসছিল। এসময় তারা মেহেরপুর শোলমারীর মাঝামাঝি তেরঘরিয়া বিলের রাস্তার পাশে পৌঁছালে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাওয়ার টিলারকে ধাক্কা মারে । এতে ওই দুই কিশোর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত শাওন আলীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাওয়ার পথে শওনের মৃত্যু হয়
