ডেস্ক রিপোর্ট
ময়মনসিংহের গফরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে জুনায়েদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।
যশরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার ওয়াহিদুজ্জামান ওয়াহিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে নানাবাড়ি থেকে আনা লিচু খাচ্ছিল জুনাইদ। এসময় লিচুর বিচি গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র জাগো নিউজ 24 ডটকম।
