গাংনী উপজেলা প্রতিনিধি:
পারিবারিক ভাবে বিয়ে হয়েছে মাত্র দুই বছর এর মধ্য তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান হটাৎ করে সেই সংসারে নেমে এসেছে কালো মেঘের ছায়া। স্ত্রী ও তার বাপের বাড়ির সদস্যদের কটু কথা সইতে না পেরে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন স্বামী মোহাঃ রাইহান ঘটনাটি আজ(১৮)/০৫/২৩ রোজ শুক্রবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ঘটেছে জানা গেছে স্বামী মোহাঃরায়হান আজ সকালে ফসলী জমিতে জমিতে কাজ করার সময় স্ত্রী ও শশুর বাড়ীর নানা কটু কথা শয়তে না পেরে বিষপান করে সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জানা মোহাঃরাইহান আলী, উপজেলার তেরাইল গ্রামের বাগানপাড়ার মোহাঃমহিবুল ইসলামের পুত্র।এ বিষয়ে রাইহান এর পরিবার সুত্রে জানা গেছে, ২ বছর আগে পারিবারিক ভাবে রাইহানের বিয়ে হয় উপজেলার পার্শ্ববর্তী বাদিয়াপাড়া গ্রামে। গত কয়েকদিন আগে রাইহান ও তার স্ত্রীর মোছা: বৃষ্টি খাতুন এর। পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় স্ত্রী বৃষ্টি খাতুন তার বাপের বাড়িতে চলে যায়। গত বৃহষ্পতিবার স্বামী রায়হান তার স্ত্রী বৃষ্টিকে আনতে গেলে স্ত্রী বৃষ্টি ও তার বাড়ির লোকজন রাইহান কে অপমান ও অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেয়। এতে রাগ অভিমান ও ক্ষোভে পড়ে আজ শুক্রবার দুপুরে রাইহান তাদের নিজ ফসলের মাঠে গিয়ে স্পিডের সঙ্গে বিষ মিশিয়ে পান করে। পরে মাঠের লোকজন মুমুর্ষাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ বলেন, বর্তমানে রাইহানের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তার পাকস্থলী থেকে বিষ উত্তোলন করে চিকিৎসা দেয়া হয়েছে।এই রিপোর্টটি লেখার আগে পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে!
