মুজিবনগর বিদ্যাধর পুর বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামের এক জনের কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৭ই এপ্রিল বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন বিদ্যাধর পুর গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে
জানা গেছে, দারিয়াপুর লাউগড়ার মাঠে থেকে ধান কেটে বাড়ি আসার সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিনের, দুইটি সন্তান রয়েছে। ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান ।
স্থানীয়রা জানান নিজ জমি থেকে কাজ করে আসার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনা স্থলে ই শাহাবুদ্দিনের মৃত্যু হয় বজ্রপাতের ঘটনার সত্যতা নিশ্চিত করলেন মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল।
