মেহেরপুর প্রতিনিধি
আগামী ২ বছরের মধ্যে মেহেরপুর পৌরসভা মডেল পৌরসভায় পরিণত হবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে মেহেরপুর পৌর এলাকার সমস্ত উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পন্ন করা হবে।
পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন শুক্রবার (৩১ মার্চ) দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নতুন পাড়া সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন। সেই মেগা প্রজেক্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা খাতুন,আওয়ামী লীগ নেতা তানসেন আহমেদ, সুলতান আহমেদ,মোঃ হারুন আলী,মোঃ রশিদ , আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা সহ নতুন পাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা উপস্থিত ছিলেন।
পরে পৌর মেয়র মাটিতে কোপ দিয়ে নতুন পাড়ার রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
