মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী স্কুল শিক্ষক শরিফুল ইসলাম(৫০) নিহত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গাংনী কাথুলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহ্ ছেলে সদর উপজেলা শোলমারী বালিকা বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক।
স্থানীয়রা জানান, গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী হাজি রাবেয়া (যার লাইসেন্স নং- মেহেরপুর-জ-১১০০৬) পরিবহনের একটি ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে খলিশাকুন্ডি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক যাত্রীবাসকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটক এ চেষ্টা করতে পুলিশ।
