নিজস্ব প্রতিবেদক :
মেহেরপুর ট্রাকের ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসির সামনে এ দুর্ঘটনা ঘটে ।
ঘটনা সূত্র জানা গেছে রোকনুজ্জামান ( ২৭ ) ও তার সহকর্মী বেলাল ( ৩৫ ) শহরের দিকে আসছিলেন এমন অবস্থায় একটি চলন্ত ট্রাক তাদের মুখমুখি হয়ে আঘাত করে, ছিটকে পড়ে যান দুই জন। জানা যায় দুই জন সার বিষ কোম্পানিতে কাজ করে আহত রুকুনুজ্জামান রাজশাহীর ছলিমুদ্দিন এর ছেলে ও বিলাল হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর এর । তাদের অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর সদর হাসপাতাল এর চিকিৎসক দুই জন কে ঢাকায় রেফার করেন।
