নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে সিএসএমই সচেতন বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্ধাতন কর্মকর্তা এবং জেলা প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মেহেরপুর শিল্প কলায় অলোক কুমার সাহা, উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান উত্তরা ব্যাংক রাজশাহী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার সহ মহাব্যবস্থাপক আঞ্চলিক মেহেরপুর। জেলার উদ্যোক্তা সহ বিভিন্ন ধরনের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,আয়োজনে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাক ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি বো, এনআরবিসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক, যমুনা ব্যাংক সহ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
