মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের বোন গুলনাহার(৬০) গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে। রবিবার দুপুরের দিকে তাকে ঢাকা নেওয়া হয়।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজউদ্দিনের স্ত্রী এবং মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের বোন গুলনাহার রবিবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত মেহেরপুর- ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে মেহেরপুর আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয় ।রোগীর লোকজনরা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার নেওয়া হয়। দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গুলনারকে নিয়ে হেলিকপ্টার এ ঢাকায় নিয়ে নিয়ে যাওয়া হয়।
