মেহেরপুর সদর উপজেলার আহদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আমদাহ ইউনিয়নের চকশ্যামনগরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাদ বাবলু বিশ্বাস,, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ লাভলী ইয়াসমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আল মামুন রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।
