মেহেরপুর প্রতিনিধি
সরকারের সাফল্য ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগণের কাছে পৌঁছে দিতে মেহেরপুর জেলা যুবমহিলা লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদাহ ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি রেহেনা খাতুন।
প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ আরিফা খাতুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম,মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল প্রমুখ।
এসময় সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও ইস্মার্ট বাংলাদেশ গড়ছেন এবং এই মেহেরপুরের সকল উন্নয়ন করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেহেরপুরের উন্নয়নের কাজ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
তিনি আরো বলেন আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। এ সময় যুব মহিলা লীগের হাজারো নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
